বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা-newsedge24
  • October 15, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সব ম্যাচেই জয় করে আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের হোয়াইটওয়াশ ফিরিয়ে দিয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডে হোয়াইটওয়াশ এর কীর্তি। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এটিই সবচেয়ে বড় রানের হার।

আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তোলে। দলের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান ৯৫ রান করেন। অপর পক্ষে মোহাম্মদ নবী ৩৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৩ উইকেট নেন, নাহিদ রানা ও তানভীর ইসলাম ২টি করে নেন।

আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

রান তাড়ায় নেমে বাংলাদেশ ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়। দলের হয়ে শুধু সাইফ হাসান (৪৩) দুই অঙ্কে পৌঁছান, দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেন হাসান মাহমুদ। আফগানদের হয়ে বিলাল সামি প্রথমবার ৫ উইকেট নেন, রশিদ খান ৩টি নেন। পুরো সিরিজে সাকুল্যে ১১ উইকেট নিয়ে রশিদ আফগানিস্তানের জন্য রেকর্ড গড়েন—এটি ৩ ম্যাচের সিরিজে কোনো আফগান ক্রিকেটারের সর্বোচ্চ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *