জাতীয় ফুটবল দলকে-২ কোটি -newsedge4
  • November 19, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে ভারতের বিপক্ষে দারুণ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে এই ঘোষণা দেন তিনি।

ম্যাচের জয়সূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। তবে পুরো ম্যাচের ছন্দ ধরে রাখেন মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী, যিনি আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে গেলে ফুটবলাররা তাকে ঘিরে “বোনাস, বোনাস” বলে উল্লাস প্রকাশ করেন। তখনই ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা করেন। মুহূর্তেই খেলোয়াড়দের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান বলেন, “উপদেষ্টা দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এতে খেলোয়াড়রা আরও অনুপ্রাণিত হয়েছে।”

এর আগেও নারী ফুটবল দলের সাফল্যে দুই দফায় দেড় কোটি টাকা পুরস্কার দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা—সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। এবার পুরস্কার পেল দেশের ছেলেদের জাতীয় দলও।

আরও পড়ুন: শেষ দুই ম্যাচে ভালো ফলাফলের প্রতিশ্রুতি বাংলাদেশ ফুটবল দলের

এটি ২০২৫ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতার জয়। চলতি বছরে এখন পর্যন্ত আট ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়; এর আগে জুনে ভুটানকে হারিয়েছিল হামজারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *