ফাইনালে-বাংলাদেশ-newsedge4
  • November 21, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার কাতারের দোহায় আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে আকবর আলীর দল। জবাবে ইনিংসের শেষ বলে ভারত ৩ রান নিয়ে সুপার ওভারে নেয় ম্যাচের ভাগ্য।

সুপার ওভারে বাংলাদেশ দেখায় দুর্দান্ত নৈপুণ্য। টানা দুই বলে উইকেট তুলে নিয়ে ভারতকে শূন্য রানে অলআউট করেন পেসার রিপন মন্ডল। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬ বলে ১ রান। ওভারে প্রথম বলে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইয়াসির আলী। তবে পরের ডেলিভারিটি ওয়াইড বল হলে জয় দিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা বোনাস ঘোষণা

বাংলাদেশের এই জয় টুর্নামেন্টে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখল। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *