দুই কিংবদন্তি মেসি-রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটা সংখ্যা। একই দিনে দুই মহাতারকা আবারও প্রমাণ করলেন কেন তাদের বলা হয় ফুটবলের ‘গ্রেটেস্ট অব অল টাইম’।
লিওনেল মেসি (৩৮) – ইন্টার মায়ামি ৪-০ জয়
এমএলএস কনফারেন্স সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি। মেসির পারফরম্যান্স:
- ১ গোল
- ৩ অ্যাসিস্ট
- সবকটি গোলেই সরাসরি অবদান
ম্যাচের পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো (মেসির সাবেক সতীর্থ) বলেন: “শুধু লিওকে নয়, পুরো দলকে কোচিং করানো আমার জন্য বড় সম্মান। মেসি কী করতে পারে, তা আমরা জানি। প্রতি সপ্তাহেই সে তা দেখিয়ে দেয়। আজও বল ছাড়া দারুণ পরিশ্রম করেছে। বল পায়ে সে যা করে, তা তো আগেই প্রমাণিত।”
এ জয়ে ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠল মায়ামি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি। জিতলে প্রথমবার এমএলএস কাপ ফাইনাল খেলবে মেসির দল।
ক্রিস্টিয়ানো রোনালদো (৪০) – আল নাসর ৪-১ আল খালিজ
৯৬তম মিনিটে যেন টাইম মেশিনে চড়ে ২০১৮-এ ফিরে গেলেন রোনালদো। নাওয়াফ বুশালের ক্রসে ডি-বক্সের মাঝে শূন্যে উঠে দুর্দান্ত বাইসাইকেল কিক। বল গোলকিপারের হাতে লাগলেও জালে জড়ালো। ঠিক যেন ২০১৮ চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে করা সেই আইকনিক গোল!
এই জয়ে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর, দ্বিতীয় দলের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে।
আরও পড়ুন: বাইসাইকেল কিকে রোনালদোর গোল, টেবিলের শীর্ষে আল নাসর
যে বয়সে বেশিরভাগ ফুটবলার অবসর নেন, সে বয়সে এই দুই কিংবদন্তিে প্রতি সপ্তাহেই ম্যাচ উইনার। ফুটবল ভক্তদের জন্য এ যেন স্বপ্নের মতো সময়।



















































































































































































































































































































































































































































