৪০ বছর বয়সেও যেন সময় থেমে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে ৯৬তম মিনিটে এক অবিশ্বাস্য ওভারহেড বাইসাইকেল কিকে আবারও বিশ্ব ফুটবলকে মুগ্ধ করলেন পর্তুগিজ মহাতারকা।
বাইসাইকেল কিকে গোল করার পর রোনালদো নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে লিখলেন: “Best caption wins ”
ম্যাচের ফলাফল: আল নাসর ৪–১ আল খালিজ
গোল করেছেন: জোয়াও ফেলিক্স, সাদিও মানে, ক্রিস্টিয়ানো রোনালদো (২, একটি বাইসাইকেল কিক)। এ জয়ে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আল নাসর লিগ টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানের দলের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের মাটিতে পা রাখার পর এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি। কিন্তু এমন অসাধারণ পারফরম্যান্স আল নাসরের লিগ শিরোপা স্বপ্নকে নতুন করে উজ্জ্বল করে তুলেছে।
আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোল বিশ্বকাপে কোয়ালিফাই করল ফ্রান্স
সৌদি প্রো লিগে এই মৌসুমে রোনালদোর গোলসংখ্যা এখন ১১, অ্যাসিস্ট ৩। বয়স ৪০ পেরিয়েও যেন তার ক্ষুধা কমেনি।



















































































































































































































































































































































































































































