বিসিবি-পরিচালক-প্রতিদ্বন্দ্বিতা-বুলবুল-newsedge24
  • January 26, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়া, আইসিসির বিরূপ আচরণ, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং বিপিএল বয়কট—এসব নিয়ে চরম সংকটের মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গোপনে অস্ট্রেলিয়া চলে গেছেন বলে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুঞ্জন সম্পূর্ণ অসত্য প্রমাণিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই আমিনুল ইসলাম বুলবুল মিরপুরে বিসিবি সদর দপ্তরে উপস্থিত ছিলেন। তিনি দাপ্তরিক কিছু ফাইল পর্যালোচনা করেন এবং মাঠ প্রদর্শনও করেন। সাংবাদিকদের সঙ্গে এ সময় তিনি কোনো কথা বলেননি।

বিসিবির একাধিক পরিচালক ও কর্মকর্তা গতকাল রাতেই জানিয়েছিলেন, সভাপতি ঢাকাতেই আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন। আজ তার সক্রিয় উপস্থিতি সেই তথ্য নিশ্চিত করেছে।

এই চতুর্মুখী সংকটের মধ্যে সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তার সক্রিয় উপস্থিতি ও দায়িত্ব পালন ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। অনেকে এখন প্রত্যাশা করছেন, তিনি দ্রুত সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামী দিনগুলোতে পরিচালকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *