সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার নেপালের পোখারায় আধিপত্য বিস্তার করে এই জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের ৩০তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। এই গোলের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারীদলটি নিজেদের শক্তির পরিচয় দেয়। এরপর ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ভারতও সমতা ফেরানোর চেষ্টা করলেও লাল-সবুজের রক্ষণভাগকে ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।



















































































































































































































































































































































































































































