ফখর জামান-fakhar zaman-newsedge24
  • March 30, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বল টেম্পারিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে। রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের আকৃতি বিকৃত করার অভিযোগে লাহোরকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়। ফখর নিষিদ্ধ হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৮ রান তোলে লাহোর। জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে করাচি কিংস শেষ ওভারে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায়।

নাটকীয় ঘটনাটি ঘটে করাচির ইনিংসের শেষ ওভারে। জয়ের জন্য তখন ১৪ রান দরকার ছিল। ওভার শুরুর আগে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও বোলার হারিস রউফের মধ্যে বল নিয়ে জটলা দেখা যায়। সন্দেহ হওয়ায় আম্পায়াররা বল পরীক্ষা করেন এবং টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ায় লাহোরকে ৫ রান জরিমানা করা হয়। ফলে করাচির লক্ষ্য নেমে আসে ৯ রানে।

পিসিবির নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধের দায়ে ফখর এক থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন। ম্যাচ রেফারি রোশন মাহানামা দু’দিনের মধ্যে শুনানি করবেন।

এ ঘটনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বাসিত আলী বলেন, “ফখর জামান শেষ।” কামরান আকমল অধিনায়ক শাহিন ও হারিস রউফকেও দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *