নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ফিরে আসবেন মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তাদের এনওসি ১২ এপ্রিল পর্যন্ত দেওয়া ছিল।
ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।



















































































































































































































































































































































































































































