ম্যাচজুড়ে আক্রমণের দাপট দেখালেও গোল মুখে কার্যকর হতে পারেনি কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়ররা। বিরতির পর এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।
শুক্রবার রাতে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের অসাধারণ গোলে এগিয়ে যায় রিয়াল। তবে কিছুক্ষণ পর দুর্দান্ত গোলে সমতা ফেরান জিরোনার তমাস লেমা। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখল করে ২২টি শট নেয় রিয়াল, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জিরোনা ১০টি শটের মধ্যে মাত্র ২টি রাখতে পেরেছে লক্ষ্যে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন রইল কার্লো আনচেলত্তির দল। লা লিগায় গত রাউন্ডে মায়োর্কার কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও হেরেছে তারা।



















































































































































































































































































































































































































































