জুয়ায়রিয়া ফেরদৌস-newsedge24-Recovered
  • April 13, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

আসন্ন শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়ায়রিয়া ফেরদৌস। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, ডানহাতি ব্যাটার সারমিন সুলতানা দীর্ঘ সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঘোষিত দলে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশ্রণ দেখা যাচ্ছে। নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, “জুয়ায়রিয়া ও সারমিন দুজনেই ব্যাটিংয়ে শক্তি বাড়াবেন। তারা ভিন্ন ভিন্ন অবস্থানে খাপ খাইয়ে নিতে পারেন এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত।”

বাংলাদেশ নারী দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, শর্ণা আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়ায়রিয়া ফেরদৌস।

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগামী ২০, ২২ ও ২৫ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *