মাদ্রিদের মাঠে ২-১ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় কাতালান ক্লাব বার্সেলোনা। ম্যাচের শেষদিকে এরিক গার্সিয়ার লাল কার্ড পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর ম্যাচ রেফারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার তারকা রাফিনিয়া। তার দাবি, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তাদের সঙ্গে ‘ডাকাতি’ করা হয়েছে।
চোটের কারণে গ্যালারিতে বসে খেলা দেখা রাফিনিয়া ম্যাচের রেফারির সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ হন। বিশেষ করে আতলেতিকোর খেলোয়াড়দের একাধিক ফাউলের পরও কার্ড না দেওয়া এবং দানি ওলমোর জন্য পেনাল্টি না পাওয়ার বিষয়টি নিয়ে তার ক্ষোভ বেশি ছিল।
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাফিনিয়া বলেন, “এই ম্যাচ পুরোপুরি ডাকাতি হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। তার কিছু সিদ্ধান্ত ছিল অবিশ্বাস্য। আতলেতিকো কত ফাউল করেছে, আমি জানি না—তবুও তিনি কাউকে কার্ড দেখাননি।”


















































































































































































































































































































































































































































