ধর্মমন্ত্রী-কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ-newsedge4

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, “আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত। হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” শুক্রবার সকালে হজযাত্রাকে সামনে রেখে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

মন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন।

হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব নিয়ে প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, “যা করার দরকার তাই করবো।” প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছায় হজ ক্যাম্প পরিদর্শন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বৃহস্পতিবার থেকেই হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *