বাংলাদেশ ক্রিকেট দল-bd-cricket-newsedge24
  • April 23, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং মোস্তাফিজুর রহমানের ধারালো বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ২৬৫ রান। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা ৪৪.৫ ওভারে মাত্র ২১০ রানে অলআউট হয়ে যায়।

সিরিজের অঘোষিত ফাইনালে ব্যাট হাতে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিউই বোলারদের শাসন করে তিনি তুলে নেন ক্যারিয়ারের অন্যতম সেরা এক সেঞ্চুরি। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু স্কোর পায় বাংলাদেশ।

রান তাড়া করতে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখেন মোস্তাফিজুর রহমান। তার কাটার ও গতির বৈচিত্র্যে একের পর এক উইকেট হারিয়ে পথ হারায় সফরকারীরা। মোস্তাফিজ ৪৩ রানে নেন ৫ উইকেট। কিউই ব্যাটসম্যান নিক কেলি এবং ডিন ফক্সক্রফট  প্রতিরধের চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে তারা দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২১০ রানেই থামে কিউইদের ইনিংস।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:

  • বাংলাদেশ: ২৬৫/৮ (৫০ ওভার)

  • নিউজিল্যান্ড: ২১০/১০ (৪৪.৫ ওভার)

  • ফলাফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী।

  • সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *