বিশ্বকাপে তৃষ্ণা মেটানোর বিরতি-newsedge24
  • May 10, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ফিফা বিশ্বকাপে ফুটবলের চেয়েও বাণিজ্য যেন বেশি গুরুত্ব পাচ্ছে। খেলোয়াড়দের সতেজ রাখতে প্রবর্তিত ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতিকে এবার কোটি ডলারের বিজ্ঞাপনী সুযোগে রূপান্তর করতে যাচ্ছে ফিফা।

ফিফা জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ চলাকালীন এই বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলগুলোকে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের তীব্র গরমে খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতি অর্ধে প্রায় ২২ মিনিটের মাথায় তিন মিনিটের এই বাধ্যতামূলক বিরতি দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপন স্লটের মূল্য ২ থেকে ৬ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। যদিও এটি এখনও সুপার বোলের রেকর্ড ১০ মিলিয়ন ডলার ছাড়াতে পারছে না, তবু ফুটবলের ইতিহাসে এটিকে একটি বড় বাণিজ্যিক বিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *