মুশফিক-শান্তর সেঞ্চুরি-newsedge24
  • May 14, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিফলন দেখা গেল আইসিসি র‍্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৩তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আইসিসির সাপ্তাহিক হালনাগাদে শান্ত ১৬ ধাপ এগিয়েছেন। তার সঙ্গে ২৩তম স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এছাড়া মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬তম এবং মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০১) এবং দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করা শান্ত ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে তার সেঞ্চুরি সংখ্যা এখন পাঁচটি, যা বাংলাদেশের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *