প্রতিমন্ত্রী-আমিনুল হক-newsedge4
  • May 16, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 1

ক্রিস কোলম্যানকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। এই বাধা দূর করতে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গতকাল রাজধানীর পল্টন ইনডোরে প্রথম বিভাগ ব্যাডমিন্টনের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, “আমরা একটি মধুর সংকটে পড়েছি। আগামী দু-তিন দিনের মধ্যে কোচ নিয়োগের বিষয়টি সুরাহা হবে।”

কোলম্যান ও তার সহকারীসহ মাসিক বেতন লাগবে প্রায় ৩৫ হাজার ডলার। দুই বছরের চুক্তির কথা আলোচনায় রয়েছে। বাফুফে সরকারের কাছে বেতনের বড় অংশ চেয়েছে।

মন্ত্রী বলেন, “ফুটবল নিয়ে মানুষের যে উন্মাদনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা পূরণ করা সবচেয়ে জরুরি। আমরা আশা করছি খুব শিগগিরই সিদ্ধান্তে পৌঁছাবো।”

তিনি আরও জানান, বড়মাপের কোচ এলেও রাতারাতি ফুটবলের চিত্র বদলে যাবে না। তবে সীমাবদ্ধতার মধ্যেও সেরা কোচ নিয়োগে কোনো ত্রুটি রাখা হবে না। কোচকে যথেষ্ট সময় দিতে হবে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন:  মামলা থেকে নাম বাদ দিতে এক কোটি টাকা দাবি করা হয়েছিল: সাকিব

প্রসঙ্গত, ক্রীড়াবিদদের মাসিক বেতনের আওতায় আনাসহ ক্রীড়াঙ্গনে বেশ কিছু প্রশংসিত উদ্যোগ নিয়েছেন মন্ত্রী আমিনুল হক। বর্তমানে ৩০০ জাতীয় ক্রীড়াবিদকে ১ লাখ টাকা করে বেতন দেওয়া হচ্ছে, যা নতুন অর্থবছরে ৫০০-এ উন্নীত করা হবে।

1 comment on “কোচ নিয়োগের বিষয়ে সহযোগিতার আশ্বাস আমিনুল হকের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *