আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ইরানের জাতীয় ফুটবল দলের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ব্যাকরুম স্টাফদের যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ার অভিযোগ করেছে ইরান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সব খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়ক স্টাফদের ভিসা দেওয়া হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, ইরান যেন এই সুযোগের অপব্যবহার করে সন্ত্রাসীদের প্রবেশ করানোর চেষ্টা না করে।
ইরানি দূতাবাসের অভিযোগ, দলের ম্যানেজমেন্ট, নির্বাহী স্টাফ, টেকনিক্যাল অ্যাডভাইজারসহ প্রায় ১৫ জন প্রশাসনিক কর্মকর্তা ভিসা পাননি। এর মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান, তার ডেপুটি ও মিডিয়া পরিচালক রয়েছেন।
ইরান দল শনিবার তুরস্ক থেকে মেক্সিকোর উদ্দেশে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ভিসার শর্ত অনুসারে খেলোয়াড়দের প্রতি ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে একই দিনে ফিরে যেতে হবে।
আরও পড়ুন: সমালোচনার মুখে বিশ্বকাপে নিয়ম পরিবর্তন ফিফার
ইরানি দূতাবাস ফিফার কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে।




















































































































































































































































































































































































































































2 comments on “ইরানের ফুটবল দলের স্টাফদের যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ার অভিযোগ”