সরকারের প্রথম ১০০ দিনকে সামগ্রিকভাবে আশাব্যঞ্জক মনে করলেও সুশাসন, দুর্নীতি দমন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘শততম দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ১৯৬টি অপহরণ, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ২,২১৪টি চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩,৪৯৬টি। ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশু ৪৯ থেকে ৭১ জন।
আরও পড়ুন: ফ্লোরিডায় নয়, ডোবার পাশে দাঁড়ালেই মশা নিধনের পদ্ধতি শেখা যাবে: প্রধানমন্ত্রী
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নাজুক ছিল। সরকারের সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।”
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কার্যকর সংসদ প্রতিষ্ঠা, সংসদীয় কমিটি গঠন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “সরকারের ১০০ দিনে সুশাসনে কার্যকর উদ্যোগের ঘাটতিতে টিআইবির উদ্বেগ”