ব্রাজিলের ওয়েসলি-newsedge24
  • June 8, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 2

ঊরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের ফুল-ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার এদেরসন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এমআরআই স্ক্যানে ২২ বছর বয়সী ওয়েসলির বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট ধরা পড়েছে। সিবিএফ এ ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছে, ওয়েসলি দলের খুবই প্রিয় একজন খেলোয়াড়।

২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালির আতালান্তায় খেলছেন। খবরটি তার কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি তখন নিজ রাজ্য মাতো গ্রোসো দো সুলের রাজধানী কাম্পো গ্রান্দেতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন এবং এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত বছরের মার্চে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ওয়েসলির অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে, তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর আস্থা রয়েছে।

আর পড়ুন:  ইরানের ফুটবল দলের স্টাফদের যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ার অভিযোগ

এদেরসন ইনস্টাগ্রামে লিখেছেন, “সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময়ই আমার পরিকল্পনার চেয়ে বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা সবসময় তোমার পাশে আছি।”

ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

2 comments on “বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *