মার্কিন প্রেসিডেন্ট-ডোনাল্ড ট্রাম্প-newsedge24

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ বন্ধে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জি-৭ নেতাদের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “আমি যা করার প্রয়োজন, তাই করব।” যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের অনেক তরুণ প্রাণ হারাচ্ছে উল্লেখ করে তিনি রাশিয়াকে চুক্তিতে আসার আহ্বান জানান।

জেলেনস্কি জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা এবং কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য। তিনি জি-৭ দেশগুলোর কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানান।

আরও পড়ুন: ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর মতপার্থক্য বাড়ছে

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন বলেন, “ইউক্রেনের পক্ষে পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৬ সালের বাস্তবতা ২০২৫ সালের তুলনায় অনেক ভিন্ন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *