argentina-football-আর্জেন্টিনা-01010-NewsEdge24
  • June 22, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে দারুন সূচনা করে আর্জেন্টিনা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের স্টেডিয়ামে শুরু হবে ‘এফ’ গ্রুপের এই ম্যাচ। জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একটি পরিবর্তন নিয়ে নামছেন। ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে বিশ্রামে থাকা গঞ্জালো মন্টিয়েলের জায়গায় ডান প্রান্তে শুরু করবেন নাহুয়েল মোলিনা।

আলজেরিয়া ম্যাচে বদলি হিসেবে নামা হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখছেন না স্কালোনি। ম্যাচ ফিটনেস বিবেচনায় লাউতারো মার্টিনেজকেই আস্থা রাখছেন তিনি। মিডফিল্ডে থিয়াগো আলমাদা বা নিকোলাস গঞ্জালেসের মধ্যে আলমাদাই শুরু করার সম্ভাবনা বেশি।

রক্ষণের বাম প্রান্তে ফাকুন্দো মেদিনা থাকছেন। চোট কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি না নিয়ে সম্ভবত দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে। লিয়ান্দ্রো পারেদেসকেও নির্দিষ্ট সময়ের জন্য মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা (অথবা নিকোলাস গঞ্জালেস), লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *