বিশ্বকাপের আলোয় ঝলমল করছেন মেসি, রোনালদো, এমবাপ্পে, হালান্ডের মতো তারকারা। কিন্তু ব্রাজিলের সুপারস্টার নেইমারের অনুপস্থিতি যেন বারবার চোখে পড়ছে। চোটের সঙ্গে লড়াই করা এই তারকা আজ রাতে দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারের ফেরার ইঙ্গিত দিয়েছেন। যদি তিনি খেলেন, তাহলে চোট কাটিয়ে ওঠা নেইমারের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
এবারের আসরে লিওনেল মেসি দুই ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে পথ দেখাচ্ছেন, আর্লিং হালান্ড নরওয়েকে নকআউটে তুলেছেন, মোহাম্মদ সালাহ মিশরকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। লুইস দিয়াস, লামিনে ইয়ামাল, কেভিন ডি ব্রুইনেরাও নিজেদের ছাপ রাখছেন।
আরও পড়ুন: ইয়ামাল জাদুতে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিল স্পেন
কিন্তু এত আলোর মাঝেও নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের খেলায় স্পষ্ট প্রভাব ফেলছে। চোটের কারণে গ্রুপ পর্বের শুরু থেকেই তিনি মাঠের বাইরে।



















































































































































































































































































































































































































































1 comment on “নেইমারের ফেরার অপেক্ষায় সারা বিশ্ব”