ক্রিস্টিয়ানো রোনালদো-01018-NewsEdge24
  • June 24, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

 পর্তুগালের হয়ে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলকে ৫-০ গোলের বড় জয় এনে দিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে দুর্দান্ত পারফরম্যান্স দেখান পর্তুগাল অধিনায়ক। এই জয়ের মাধ্যমে প্রথম ম্যাচে গণতান্ত্রিক কঙ্গোর সঙ্গে ড্রয়ের ধাক্কা সামলে উঠল পর্তুগাল।

চলতি বিশ্বকাপে এতদিন গোলশূন্য থাকার পর এই ম্যাচে জোড়া গোল করে রোনালদো অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। তিনি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপনের ছবি শেয়ার করে রোনালদো লিখেছেন, “আমরা এখানে আছি!” — যা প্রতিপক্ষ দলগুলোর জন্য স্পষ্ট সতর্কবার্তা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিশর

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এরপর শুরু হবে নকআউট পর্ব, যেখানে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *