শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-01018-NewsEdge24

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থান

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া পরীক্ষায় প্রশ্নফাঁস বা নকলের ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সংশোধিত পরীক্ষা আইন অনুযায়ী এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উত্তরপত্র এলোমেলোভাবে পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক অনিয়ম করলে বা সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:  আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে যা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জন এবং ২০২৮ সালে তা পরিবর্তন করা হবে। এছাড়া ২০২২ সালের পর যেসব শিক্ষক অবসর ভাতা পাননি, তাদের জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা চালু করা হবে।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *