চেক রিপাবলিককে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে স্বাগতিক মেক্সিকো। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ম্যাচে মাতেও শাভেজ, জুলিয়ান কুইনোনেস ও আলভারো ফিদালগোর গোলে জয় পায় মেক্সিকো। এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে উঠেছে তারা।
মন্তেরেই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে পা রাখল।
আরও পড়ুন: কানাডার কোনের পা ভেঙে কাতারের মাদিবোকে ৫ ম্যাচ নিষিদ্ধ
দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। তৃতীয় স্থানাধিকারী দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে তারা নকআউটে যাওয়ার সুযোগ পাবে। চেক রিপাবলিক কোনো জয় না পেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।



















































































































































































































































































































































































































































