argentina-football-আর্জেন্টিনা-01010-NewsEdge24
  • July 19, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের আগে প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের অধিকাংশ মানুষও ফাইনালে আর্জেন্টিনার পক্ষেই থাকবেন বলে তার বিশ্বাস।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত ওয়াহনিশ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি নেতানিয়াহুর হাতে তুলে দেন। একই সঙ্গে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনান।

অডিও বার্তায় মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’

এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি। আমরা নানা ক্ষেত্রে আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’

পরে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। আমি এটা লুকাই না। আমার মনে হয়, ইসরায়েলের বেশির ভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *