বাংলাদেশ নারী ক্রিকেট দল নাটকীয় সমীকরণে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে টিকিট নিশ্চিত-newsedge24
  • September 8, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

রোববারের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে অল্প ব্যবধানে হারের পর ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭৯ রানের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যর্থ হয়। ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কানরা। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটা বাংলাদেশের টানা সাত ম্যাচের হার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সোবহানা মোস্তারি (৪১ বলে ৪ চার)। সমান ১৪ রান করেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহিমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *