ইসরায়েলি ফরোয়ার্ড সাইদ আবু ফারখি-newsedge4
  • September 25, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

উয়েফা নেশনস লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোলের পর বিতর্কিত উদযাপনের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইসরায়েলি ফরোয়ার্ড সাইদ আবু ফারখিকে।

রাইফাইসেন অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রিয়াকে এগিয়ে নেন রোমানো শ্মিড। বিরতির পর ৫৫ মিনিটে দুর্দান্ত হেডে ইসরায়েলকে সমতায় ফেরান মাকাবি তেল আভিভের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ফারখি।

গোলের পর তিনি কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান, ফ্ল্যাগ তুলে নিয়ে সেটির নিচের অংশ বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন। এই বিতর্কিত উদযাপনের জন্য বুলগেরিয়ান রেফারি জর্জি কাবাকভ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যার ফলে সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়। উল্লেখ্য, এই ঘটনার মাত্র চার মিনিট আগেই তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন।

দশজনের দল নিয়ে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ইসরায়েল। ৯০ মিনিটে ফিলিপ মভেনে এবং যোগ করা সময়ে সাসা কালাইদজিচের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *