সেমিফাইনালে বাংলাদেশ-010173-NewsEdge24
  • September 29, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটি টসের দুই ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। এমনকি দুই দলকে মাঠে না আসার জন্যও জানিয়ে দেওয়া হয়েছিল।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী ১ অক্টোবর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিনে সকালে বৃষ্টির কারণে শ্রীলংকা ও নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়। এতে শ্রীলংকা সেমিফাইনালে উঠে গেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।

তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর হলো, নিসশিনে সেমিফাইনাল ও পদকের ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলক ভালো। সেমিফাইনাল হবে ১ অক্টোবর, আর পদকের ম্যাচ ৩ অক্টোবর।

২০২৩ সালের সর্বশেষ আসরে সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল তারা। এর আগে ২০১৪ সালেও ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশের সেরা সাফল্য ২০১০ সালে সোনা জয়। সেবার ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *