তাওহীদ হৃদয়-newsedge24
  • November 7, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ধুঁকতে থাকা বাংলাদেশকে একাই পথ দেখিয়ে অনবদ্য ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। প্রথম টাইগার ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। একইসঙ্গে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়, অপরাজিত ২৪২ রান করে।

চোটে সাদমান ইসলামের অনুপস্থিতিতে তাসকিন আউট হওয়ার পর শেষ হয় বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান। এতে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।

জোমেল ওয়ারিক্যানর বলে সিঙ্গেল নিয়ে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে তার এই ইনিংসই সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল মুমিনুল হকের ১৮১। বাংলাদেশের স্রেফ চতুর্থ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। অন্য তিনজন মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

তাসকিনের সঙ্গে নবম উইকেটের জুটিতে হৃদয় যোগ করেন ৮৫ রান। সেখানে ১২ রানের অবদান রেখে তাসকিন ফিরতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

টেস্টে এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল মুশফিকুর রহীমের ২১৯*। এই রেকর্ড ভাঙার পথে হৃদয় একে একে পেছনে ফেলেন সাকিব আল হাসানকে (২১৭) ও তামিম ইকবালকে (২০৬)।

টেস্টে আগের চার ইনিংসে হৃদয়ের সর্বোচ্চ রান ছিল মাত্র ৪২। এবার দলের চরম বিপদে ত্রাতা হয়ে এলেন তিনিই। হৃদয়ের মাইলফলক গড়ার পরের বলেই ফিরতে পারতেন তাসকিন, কিন্তু জাস্টিন গ্রেভস ক্যাচ মিস করেন। একই ওভারে হৃদয়ও ফিরতে পারতেন। তার ব্যাটের কোনায় লেগে যাওয়া ক্যাচ হাতছাড়া করেন উইকেটকিপার আমির জাঙ্গু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *