মেহেদী হাসান মিরাজ-newsedge24
  • May 22, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

পিঠের ইনজুরির কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়েছেন। তাঁর জায়গায় অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে সৌম্য ডান পাশের নিচের অংশে ব্যথায় ভুগছিলেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চিকিৎসা পর্যালোচনায় সৌম্যের পুনর্বাসনের জন্য ১০-১২ দিন লাগবে। ফলে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি অংশ নিতে পারবেন না।

২৭ বছর বয়সী মিরাজ বাংলাদেশের হয়ে ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লীগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে অংশ নিচ্ছেন এবং পিএসএল শেষে লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *