বাংলাদেশ-ভুটান ম্যাচ-newsedge24
  • July 15, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

২০২৫ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর প্রবল বৃষ্টির কারণে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ে। ফলে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর কর্তৃপক্ষ এক অবাক করা সিদ্ধান্ত নেয়—ম্যাচের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের অনুশীলন মাঠে।

ম্যাচ শুরুর আগে থেকেই বৈরি আবহাওয়ার কারণে খেলা নিয়ে শঙ্কা ছিল। প্রথমার্ধে কয়েক দফা বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকলেও ৪৫ মিনিটের খেলা সম্পন্ন হয়। শান্তি মার্ডির গোলে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ পানিতে ডুবে যাওয়ায় খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর কর্তৃপক্ষ ঘোষণা করে, ম্যাচের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের অনুশীলন মাঠে।সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ ও ভুটান দলের খেলোয়াড় এবং স্টাফদের বাসে করে নতুন মাঠে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শুরুর নতুন সময় নির্ধারণ করা হয় সন্ধ্যা ৬:৪৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *