মেহেদী হাসান মিরাজ-newsedge24
  • September 4, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার তার কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। মিরাজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সুখবর নিশ্চিত করেছেন।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

আরও পড়ুন: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে মেহেদী হাসান মিরাজ

মিরাজ ২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর খুলনার মেয়ে রাবেয়াকে বিয়ে করেন। ২০২০ সালে তাদের প্রথম সন্তান, পুত্র মুদ্দাসসির হাসান ওয়াফিকের জন্ম হয়। এবার কন্যা সন্তানের আগমনে মিরাজ ও তার পরিবারে আনন্দের জোয়ার বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *