নেপালের ঐতিহাসিক সিরিজ জয়-newsedge4
  • September 30, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

ক্রিকেট জগতে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে নেপালের হাত ধরে। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শুরু থেকেই উল্টো ছবি দেখিয়ে নেপাল শেষ পর্যন্ত ৯০ রানে বিজয় অর্জন করে ইতিহাস রচন করেছে। এটি নেপালের জন্য টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়, যা ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়। সহযোগী দেশের সর্বোচ্চ রানের জয়ের নজিরও এই ৯০ রানের বিজয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের এটাই ছিল প্রথম টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ ম্যাচে এই বিজয় নেপালকে ক্রিকেট মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলেছে। নেপালের অধিনায়ক রোহিত পৌড়েল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলেন, “ভালো লাগছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় অনেক কঠিন। প্রথম ম্যাচের দুই দিন পর দ্বিপক্ষীয় সিরিজ জয় দারুণ ব্যাপার। বিশ্বকে নিজেদের খেলা ও প্রতিভা দেখাতে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। গত দুই-তিন বছর ধরে আমরা যেভাবে খেলছি, তাতে অনেকেরই মনোযোগ কাড়তে পেরেছি। আমরা এভাবেই চালিয়ে যেতে চাই এবং টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বেশি বেশি খেলতে চাই। সিরিজটা আরও ভালোভাবে শেষ করতে চাই, সব কটি ম্যাচ জয়ের প্রেরণা আছে। তবে সে জন্য নতুন করে শুরু করতে হবে।”

দ্বিতীয় ম্যাচ সেরা ওপেনার আসিফ শেখও এই জয়কে বড় অর্জন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা ৩-০ তে শেষ করতে চাই। নেপালে ক্রিকেট উৎসবের মতো। নেপালের সব সমর্থককে ধন্যবাদ। তারা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদের সমর্থন দিয়েছেন। কৃতিত্বটা তাই তাদেরও।”

আরও পড়ুন: বিতর্ক আর হতাশা দিয়ে সমাপ্তি হলো এশিয়া কাপ ২০২৫

শারজায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নেপাল। শেষ ম্যাচেও জয় পেতে মরিয়া নেপালী খেলোয়াড়রা ৩-০ এ সিরিজ শেষ করার স্বপ্ন দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *