এশিয়া কাপ রাইজিং স্টারস-বাংলাদেশ-newsedge24
  • February 18, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

এশিয়া কাপ রাইজিং স্টারসে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। আজ ব্যাংককের তেরদথাই ক্রিকেট গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষস্থান আরও মজবুত করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মন্ডল (৪৪ বলে ৪ চার)। এছাড়া শারমিন সুলতানা ৩০ এবং অধিনায়ক ফাহিমা খাতুন ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন। মালয়েশিয়ার পক্ষে নুর দানিয়া সুহাদা ৩টি উইকেট নেন।

১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে মালয়েশিয়া। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নুর আরিয়ানা নাটসিয়া। বাংলাদেশের পক্ষে ফাতেমা জাহান ১০ রানে ৩ উইকেট শিকার করেন। শরিফা খাতুন ২টি এবং লতা মন্ডল ১টি উইকেট নেন। লতা বোলিংয়ে ১.০০ ইকোনমি রেটে চাপ ধরে রাখেন।

ব্যাটিংয়ে ৪৮ রান ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেন লতা মন্ডল। এই জয়ে বাংলাদেশ ‘এ’ দল গ্রুপ পর্বে অপরাজিত থাকার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *