নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। দলের তারকা ফরোয়ার্ড নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য শারীরিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ডান পায়ের কাফের চোটের কারণে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সেরাটা দেখানোর সুযোগ পাননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ মিনিট মাঠে নামলেও পরের ম্যাচে জাপানের বিপক্ষে পুরো সময় বেঞ্চেই ছিলেন তিনি।
তবে নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে সব ধরনের শঙ্কা উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা ডি এস. পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে সে ঠিক কত মিনিট খেলবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। তার অভিজ্ঞতা রয়েছে, যা দিয়ে সে ম্যাচের গতি ও নিজের খেলার সময় নিয়ন্ত্রণ করতে পারে। দলের প্রয়োজন হলে আমি তাকে মাঠে নামাব।”
নেইমার পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, সে এখন পুরো ৯০ মিনিট খেলার সক্ষমতা রাখে।”
নেইমারকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত এবং তার মানসিক অবস্থা নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। তিনি জানান, বেঞ্চে থাকতে নেইমার স্বাভাবিকভাবেই খুশি নন, তবে তার আচরণ ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।
আরও পড়ুন: শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ ষোলোয় ব্রাজিল
আনচেলত্তি বলেন, “সে বেঞ্চে বসে থাকায় খুশি নয়, কিন্তু নিজের আচরণ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করছে। অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। নেইমার অত্যন্ত শ্রদ্ধাশীল, বন্ধুবৎসল এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়। দলের ভেতরে সে গুরুত্বপূর্ণ একজন চরিত্র। তার অসাধারণ ফুটবলীয় সামর্থ্যের পাশাপাশি মানুষ হিসেবেও সে ভীষণ বিনয়ী। তাকে নিয়ে আমি খুবই সন্তুষ্ট।”
নেইমার শুরুর একাদশে সুযোগ চেয়ে কোনো দাবি জানিয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেন, “সে কখনো সরাসরি বলেনি যে ‘আমি খেলতে চাই’। তবে মাঠে নামার তার প্রবল ইচ্ছা সবার কাছেই পরিষ্কার। এটি ইতিবাচক বিষয়। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না।”



















































































































































































































































































































































































































































1 comment on “পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি”