আগামী ১৬ ডিসেম্বর জেদ্দায় হতে যাওয়া আইপিএল মিনি নিলামের জন্য চূড়ান্ত ৩৫০ জনের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে ৭ জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন—কিন্তু সবচেয়ে বড় চমক, সাকিব আল হাসানের নাম নেই।
চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার
মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্য (২ কোটি রুপি), তাসকিন আহমেদ (৭৫ লাখ রুপি), শরিফুল ইসলাম (৭৫ লাখ রুপি), রিশাদ হোসেন (৭৫ লাখ রুপি), নাহিদ রানা (৭৫ লাখ রুপি), তানজিম হাসান সাকিব (৫০ লাখ রুপি) এবং রাকিবুল ইসলাম (৩০ লাখ রুপি)।
সবচেয়ে বড় চমক, রাকিবুল ইসলাম তিনি ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ৬৯ টি-টোয়েন্টিতে পেয়েছেন ৬৯ উইকেট এবং বিপিএলে ২২ ম্যাচে ১৬ উইকেট। এখনো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নেই।
প্রাথমিক নিবন্ধনে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় সাকিবের নাম না থাকায় অনেকেই অবাক। তবে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি রাজনৈতিক বিতর্ক, দেশে না ফেরা এবং ফ্র্যাঞ্চাইজি লিগে অনিয়মিত পারফরম্যান্স এর কারণ হতে পারে।
আইপিএল নিলামের সংক্ষিপ্ত চিত্র
- মোট খেলোয়াড়: ৩৫০ জন
- বিদেশি: ১১০ জন
- ভারতীয়: ২৪০ জন (২২৪ জন আনক্যাপড)
- সর্বোচ্চ ২ কোটি রুপির তালিকায়: ৪০ জন (মোস্তাফিজসহ)
- মোট স্লট: ৭৭টি (বিদেশি ৩১টি)
মোস্তাফিজ ২ কোটি রুপির তালিকায় থাকায় তার দল পাওয়া প্রায় নিশ্চিত। রিশাদ-তাসকিন দল পাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।



















































































































































































































































































































































































































































