প্রধান নির্বাচন কমিশনার-সিইসি-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি নির্বাচন ভবন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন। তাকে স্বাগত জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। রেওয়াজ অনুযায়ী, নির্বাচনী তফসিল ঘোষণার আগে সিইসিরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, “তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। সিইসি-র ভাষণের মাধ্যমে তফসিল জানানো হবে। আর তো সময় নেই—১১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।”

আরও পড়ুন: ১০ ডিসেম্বর রেকর্ড হবে তফসিল ভাষণ, পরদিন ঘোষণা হতে পারে

তিনি আরও বলেন, “তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সবাইকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তোলা হবে।”

সিইসি নাসির উদ্দিনের বক্তব্য অনুযায়ী, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর আগে ৭ ডিসেম্বরের ইসির বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *