মোস্তাফিজ-বোলিংয়ে-দুবাই ক্যাপিটালস-newsedge24
  • December 22, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) এর ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজ ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। তার এক ওভারে হয়েছে রান আউটের হ্যাটট্রিক। এই ম্যাচে প্রথমবার ম্যাচসেরা হয়েছেন ফিজ।

১৪তম ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজ প্রথমে জেমস ভিন্স, তারপর আজমতউল্লাহ ওমরজাই এবং শন ডিকসনকে আউট করেন মাত্র ৪ বলের মধ্যে। নিজের ও ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আরেকটি উইকেট পেতে পারতেন তিনি। তবে আফজাল খানের ক্যাচ ফেলেন মোহাম্মদ নবি।

আরও পড়ুন: সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে এমআই এমিরেটসের ৪ উইকেটে জয়

এরপর প্রথম দুই বলে ২ রান নেওয়ার পর টানা তিন বলে রান আউট হন তিন ব্যাটসম্যান— আফজাল খান, হায়দার রাজ্জাক ও আদির। মোস্তাফিজের এই ঝলকে গালফ জায়ান্টস ১৯.৫ ওভারে ১৫৬ রানে অলআউট হয়। জবাবে দুবাই ক্যাপিটালস ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। মোস্তাফিজের এই দুর্দান্ত পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসের জয় নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *