ফোর্বস প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ৫০ ক্রীড়াবিদের তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষ স্থান অর্জন করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার মোট আয় আনুমানিক ৩০ কোটি মার্কিন ডলার।
সর্বোচ্চ আয়কারী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ (১৭ কোটি ডলার)। তৃতীয় স্থানে আর্জেন্টিনার লিওনেল মেসি (১৪ কোটি ডলার)। চতুর্থ স্থানে রয়েছেন এলএ লেকার্সের লেব্রন জেমস (১৩ কোটি ৭৮ লাখ ডলার) এবং পঞ্চম স্থানে এলএ ডজার্সের শোহেই ওতানি (১২ কোটি ৭৬ লাখ ডলার)।
ফোর্বস জানিয়েছে, ২০১৮ সাল থেকে শীর্ষ ৫০ ক্রীড়াবিদের মোট আয় ২৬০ কোটি ডলার থেকে বেড়ে ৪২০ কোটি ডলারে পৌঁছেছে। তবে এবারের বৃদ্ধির গতি কিছুটা কমেছে। গত ১২ মাসে তাদের মোট আয় (কর ও এজেন্ট ফি বাদে) প্রায় ৪১০ কোটি ডলার। এর মধ্যে ৩০০ কোটি ডলার এসেছে মাঠের পারফরম্যান্স (বেতন, বোনাস, পুরস্কার) থেকে এবং ১১০ কোটি ডলার এসেছে বিজ্ঞাপন, স্পনসরশিপসহ মাঠের বাইরের আয় থেকে।



















































































































































































































































































































































































































































