রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত পাওয়া গেলে ঈদের পরই বিচারকাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “আমরা এই মামলাটির বিচার অগ্রাধিকারভিত্তিতে শুরু করতে চাই, যাতে কোনো ধরনের প্রশ্ন না থাকে।” আইনমন্ত্রী আরও বলেন, এ ধরনের মামলায় ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তৈরি করতে সাধারণত ৭২ ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। তাই দ্রুত সময়ের মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার অডিটরিয়ামে ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন।
একই কর্মশালায় আইনমন্ত্রী নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনাটিও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “রামিসা হত্যা মামলায় ঈদের পরই বিচারকাজ শুরু সম্ভব: আইনমন্ত্রী”