পাকিস্তান দলে জায়গা পাননি বাবর-রিজওয়ান-শাহিন -newsedge24
  • July 8, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি অভিজ্ঞ তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং স্পিন অলরাউন্ডার শাদাব খান।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে টি-টোয়েন্টি দলে নেই বাবর ও রিজওয়ান। শাহিন শাহ আফ্রিদি গত মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বাদ পড়েন। নতুন হেড কোচ মাইক হেসনের অধীনে পাকিস্তান তরুণ ও ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন সালমান আলি আঘা।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই পেসার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করে দৃষ্টি কাড়েন সালমান মির্জা। সামগ্রিকভাবে পিএসএলে ২৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৯। অন্যদিকে, পেশাওয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৬ উইকেট নেন আহমেদ দানিয়াল। টি-টোয়েন্টি ফরম্যাটে তার মোট ৩৭ ম্যাচে ৩৬ উইকেট রয়েছে। এছাড়া দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ, স্পিনার সুফিয়ান মোকিম এবং পেসার মোহাম্মদ আব্বাস আফ্রিদি। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহান।

ব্যাটিং লাইনআপে ফখর জামান, সাইম আইয়ুব, হাসান নওয়াজ, হুসেইন তালাত ও খুশদিল শাহের মতো আগ্রাসী খেলোয়াড়রা রয়েছেন।

আরও পড়ুন:

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২০, ২২ ও ২৪ জুলাই। পাকিস্তান দল ১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: ধিনায়ক হিসেবে উইয়ান মুল্ডার টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন

সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মোকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *