সিলেটে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান গ্রেপ্তার-newsedge24

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে, ২০২৫) ভোরে কোতোয়ালী থানা পুলিশের একটি দল নগরের লালাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান নগরের শেখঘাটের শুভেচ্ছা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সিলেটের আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানের পর মাহফুজুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মাহফুজুর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *