দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে টানা তিন দিন ছুটিতে যাচ্ছে। ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।
বাৎসরিক ছুটির তালিকা অনুসারে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।
রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ জারি করে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত তিন দিন স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































