মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্ট-newsedge24

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে (৮:৪৫ এ) আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: ময়নাতদন্তে বিভুরঞ্জন সরকারের শরীরে আঘাতের চিহ্ন মেলেনি

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে লুটপাটের ঘটনা ঘটেছিল, যার সময় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এটি পুনরায় চালু করা হয়েছিল।

আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *