প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। তার পদমর্যাদা হবে গ্রেড-২।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































