চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে গতকাল রোববার রাত ১টা ৩০ মিনিটে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে সজীবকে ডিবিতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বক্তব্য যাচাই-বাছাইয়ের পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবির সহায়তায় নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের গাড়ি আটকে চাঁদা দাবি করেছিল সজীবের লোকজন। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছাড়া হয়। এছাড়া বিভিন্ন কারখানার পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় এবং ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন:
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার
খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। ডিবি আটক করার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার অপকর্মের দায় দল নেবে না।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “আটক এমপি পুত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ”