রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা নতুন করে ‘ডলার’ নামে এক ব্যক্তিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। এ নিয়ে মামলায় রহস্যের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের সামনে সোহেল রানা বলেন, “ধর্ষণ করেছে ডলার, মারছেও ডলার। আমি শুধু লাশ গুম করতে চেয়েছিলাম।”
তিনি আরও দাবি করেন, মিরপুর-১১ এলাকার ডলার তাকে রামিসাকে এনে দেওয়ার জন্য দুই লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। হাজতখানায় নেওয়ার সময়ও তিনি একই দাবি করেন।
তবে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, তদন্তে ডলার নামে কোনো ব্যক্তির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে আজ মঙ্গলবার আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন রামিসার বাবা হান্নান মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডলার পল্লবী এলাকার বাসিন্দা এবং অটোরিকশাচালক। তিনি মাদকাসক্ত হিসেবে পরিচিত। সোহেল রানার সঙ্গে তার পূর্ব পরিচয় রয়েছে। তবে ডলারের বড় ভাই সেলিম রায়হান বলেন, প্রায় ১৯ বছর ধরে ডলারের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক নেই।
আরও পড়ুন: সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে মার্কেট, বিলবোর্ড
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, পেশাদার অপরাধীরা প্রায়ই তদন্তকে বিভ্রান্ত করতে অন্যের নাম জড়িয়ে দেয়।
প্রসঙ্গত, গত ১৯ মে পল্লবীতে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। ২৪ মে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।






























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “রামিসা হত্যা মামলায় নতুন মোড়, ‘ডলার’কে দায়ী করলেন সোহেল”