রোববার (১৮ মে ২০২৫) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড় এলাকায় ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে কয়েকজন সাংবাদিক সামান্য আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সাতক্ষীরায় এসেছিলেন। রোববার বিকালে তারা ঢাকায় ফিরছিলেন। দুর্ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি উল্টে গেলেও কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।






























































































































































































































































































































































